সার্চটুডে

মনিরামপুরে ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’র নগদ অর্থ সহায়তা প্রদান

ছবি - সার্চটুডে

​যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে এলাকার বিভিন্ন অসচ্ছল ও সমস্যাগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

​সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল। সংস্থাটির পরিচালক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের মাঝে মোট ৩৪ হাজার টাকা নগদ অনুদান হস্তান্তর করা হয়।

​সহায়তা প্রাপ্তদের মধ্যে— দুই হাত অচল হওয়ায় চিকিৎসার জন্য পলাশ হোসেনকে ১০,০০০ টাকা, মসজিদ নির্মাণের উদ্দেশ্যে জাহান আলীকে ১০,০০০ টাকা, কন্যাদায়গ্রস্ত পারভিনাকে ৫,০০০ টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমকে ৩,০০০ টাকা এবং ঘর নির্মাণের জন্য স্বামী পরিত্যক্তা আফরোজা বেগমকে ৬,০০০ টাকা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক শামীম হোসেন, সুধীজন মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ আবু যাকারিয়া, সদস্য ইনামুল হক, প্রকৌশলী হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আছমতউল্লা, মাহমুদ হাসান, মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মনিরামপুরে ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’র নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x