July Intellectual Fest 2026 উপলক্ষে আয়োজিত Online Quiz Competition-এ প্রথম স্থান অর্জন করেছেন মো. নূরনবী ইসলাম সুমন। তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গভর্নমেন্ট বাংলা কলেজ ক্যাম্পাসের ফিন্যান্স বিভাগ-এর শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সুমন প্রথম স্থান অর্জন করে সেরা পারফর্মার হিসেবে নির্বাচিত হন। আয়োজক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (প্রাইভেট ইউনিভার্সিটি উইং) জানায়, প্রাথমিকভাবে ১০ জন বিজয়ী নির্বাচনের পরিকল্পনা থাকলেও অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ও বিপুল সংখ্যক নিবন্ধনের কারণে বিজয়ীর সংখ্যা বাড়িয়ে ৩০ জন করা হয়।
এই অর্জনে মো. নূরনবী ইসলাম সুমন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষক, সহপাঠী, পরিবার ও শুভানুধ্যায়ীদের দোয়া ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা এবং ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির গভর্নমেন্ট বাংলা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্যও সুমনের এই অর্জন গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত