সার্চটুডে

চলতি মাসে আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছবি: সংগৃহীত

আরও একটি লম্বা ছুটি কাটানোর সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর এই সুযোগ এসেছে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সুবাদে। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে, এই ছুটির সঙ্গে এক দিনের ছুটি নিতে পারলে চার দিনের ছুটি ভোগ করা যাবে।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি। ফলে, মোট চার দিনের ছুটি পাওয়া যাবে। আরও পড়ুনআরও পড়ুনআলিয়া মাদ্রাসায় ফের সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

এদিকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকে। ঐসব প্রতিষ্ঠানে কর্মরত অনেকের ক্ষেত্রেও চার দিনের এই ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রেও একইভাবে তাদেরকে বৃহস্পতিবার ছুটি নিতে হবে।

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

বিষয় : ছুটি ঈদে মিলাদুন্নবী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চলতি মাসে আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

আরও একটি লম্বা ছুটি কাটানোর সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর এই সুযোগ এসেছে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সুবাদে। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে, এই ছুটির সঙ্গে এক দিনের ছুটি নিতে পারলে চার দিনের ছুটি ভোগ করা যাবে।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি। ফলে, মোট চার দিনের ছুটি পাওয়া যাবে। আরও পড়ুনআরও পড়ুনআলিয়া মাদ্রাসায় ফের সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

এদিকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকে। ঐসব প্রতিষ্ঠানে কর্মরত অনেকের ক্ষেত্রেও চার দিনের এই ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রেও একইভাবে তাদেরকে বৃহস্পতিবার ছুটি নিতে হবে।

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x