কুড়িগ্রামের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসন ডিসি কুড়িগ্রাম তিন আস নেয় এমপি মহোদয় সালেহী ও কুড়িগ্রাম ৪ চিলমারী রহমানী রাজিবপুর এমপি উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতা কর্মীবৃন্দ আজ শুক্রবার তিনি চিলমারী হয়ে রৌমারী, খেদাইমারী, চর শৌলমারী ও উলিপুরের সাহেবের আলগাসহ বিভিন্ন নদীতীরবর্তী এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদ-নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের দুর্ভোগের কথা তুলে ধরে স্থায়ী নদীশাসন ও ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়রা জানান, প্রতিবছর নদীভাঙনে বসতভিটা, আবাদি জমি, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রৌমারী, চর শৌলমারী, খেদাইমারী ও উলিপুরের সাহেবের আলগা এলাকার মানুষের মধ্যে নদীভাঙন নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। নদীভাঙনকবলিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, মন্ত্রীর এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কুড়িগ্রামের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মতামত