স্থানীয় সাধারণ, অসচ্ছল ও দুস্থ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিয়েছে মনিরামপুর সেন্ট্রাল হসপিটাল।আগামী ১৫ আগস্ট (শনিবার) দিনব্যাপী হাসপাতাল প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
ক্যাম্পে নিয়মিত রোগী দেখবেন মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, পঙ্গু ও কিডনি রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. বাহারুল ইসলাম [এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন), এমডি (নেফ্রোলজি) ফেজ-এ, ঢাকা মেডিকেল কলেজ; রেসিডেন্ট-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল]।
পাশাপাশি স্ত্রী রোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব চিকিৎসায় সেবা প্রদান করবেন ডা. মিতালী বিশ্বাস [এমবিবিএস (ডি-ইউ), সিএমইউ (আল্ট্রা), রেজি. নং-১৩২৩৫৯; আবাসিক মেডিকেল অফিসার, মনিরামপুর সেন্ট্রাল হসপিটাল]।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা নিতে ইচ্ছুক রোগীদের পূর্বেই সিরিয়াল বুকিং দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
সিরিয়ালের জন্য যোগাযোগ:
জি এম জহুরুল ইসলাম (ম্যানেজার, মনিরামপুর সেন্ট্রাল হসপিটাল, মনিরামপুর, যশোর)
মোবাইল: ০১৯১১-৭৯৫৪০০
মতামত