সার্চটুডে

সহায়তা থেকে স্বাবলম্বিতা- নীরবে কাজ করে যাচ্ছে ‘তাদের পাশে আমরা’

তাদের পাশে আমরা-নোয়াখালী শাখা

নোয়াখালীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাদের পাশে আমরা—নোয়াখালী শাখা’। শীতবস্ত্র বিতরণ, পুনর্বাসন সহায়তা, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী প্রদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগঠনটি মানুষের পাশে কাজ করে আসছে।

সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৪ সালে ‘Warmth For All-2024’ শীত ইভেন্টের মাধ্যমে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনের কিছু সময়ের জন্য হলেও মানুষকে সুন্দর অতীতে ফিরিয়ে নেওয়ার মতো স্মৃতি তৈরি করা এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তোলাই তাদের এসব উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সংগঠনটির প্রকাশিত এক পোস্টে বলা হয়, ‘Warmth For All’ কার্যক্রমের ধারাবাহিকতায় গত বছর ‘শীত ইভেন্ট-২০২৫’ আয়োজন করা হয়। বিভিন্ন স্থান থেকে ফান্ড সংগ্রহ করে স্বেচ্ছাসেবীরা শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র পৌঁছে দেন। ছোট্ট জীবনে মানুষের ভালো কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এছাড়া, ২০২৪ সালের বন্যা-পরবর্তী সময়ে নোয়াখালীর একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি। ওই সময় বাড়িটি বেড়া দিয়ে তৈরি অবস্থায় ছিল এবং পরিবারের একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে ফরম পূরণের টাকাও জোগাড় করতে পারছিল না।

পরিবারটির উপার্জনক্ষম বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকায় ছেলেটিকে দিনের অধিকাংশ সময় কাজে যেতে হতো। ফলে সামনে এসএসসি পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছিল। এমন পরিস্থিতিতে ‘তাদের পাশে আমরা—নোয়াখালী শাখা’ ছেলেটির পরীক্ষার ফরম পূরণের অর্থ প্রদান করে, পড়াশোনার দায়িত্ব নেয় এবং পুনর্বাসন প্রকল্পের আওতায় পরিবারটিকে একটি সেলাই মেশিন প্রদান করে।

সংগঠনটির সাম্প্রতিক এক পোস্টে জানানো হয়, ‘ঈদ ইভেন্ট-২০২৬’-এর সময় ওই পরিবারের বাড়িতে গিয়ে তাদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। একসময় যে পরিবারটি চরম সংকটের মধ্যে ছিল, বর্তমানে তাদের অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটেছে। সংগঠনের দেওয়া সেলাই মেশিন ব্যবহার করে পরিবারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং ওই শিক্ষার্থীও এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

মানবিক এসব উদ্যোগের মাধ্যমে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে ‘তাদের পাশে আমরা—নোয়াখালী শাখা’। সংগঠনটির কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীরা মনে করেন, সমাজের প্রত্যেক মানুষের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

মানবিকতার এই ধারাবাহিক কার্যক্রম নোয়াখালীর সুবিধাবঞ্চিত মানুষের জন্য যেমন আশার আলো তৈরি করছে, তেমনি তরুণ সমাজকে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার অনুপ্রেরণাও দিচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সহায়তা থেকে স্বাবলম্বিতা- নীরবে কাজ করে যাচ্ছে ‘তাদের পাশে আমরা’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x