সার্চটুডে

বেতাগীতে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বরগুনার বেতাগীতে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" (One Child, One Tree) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেতাগী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আজ দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিছ তাসলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন এবং বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার।

এছাড়াও অনুষ্ঠানে বেতাগী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন খানসহ স্থানীয় সংবাদমাধ্যমের কর্মী, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করলে পরিবেশ সুরক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেতাগীতে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x