সার্চটুডে

আমি বনাম সমাজ বনাম শিশু, লেখক সাহেলা খান রিমু

রাত গভীর হলে শহর ঘুমিয়ে যায়।

বড় বড় দালানের জানালায় আলো নিভে যায় একে একে।

কিন্তু স্টেশনের এক কোণে একটি শিশু তখনও জেগে থাকে

তার চোখে ঘুম নেই,কারণ তার স্বপ্নেরও তো কোনো নিরাপদ ঘর নেই।

আমি তার পাশে দাঁড়াই।

সে কিছু বলে না।

শুধু আমার দিকে তাকায়।

সেই চোখের দিকে তাকালে আমার নিজের কাছে‌ আমি অপরাধী হয়ে যাই।

সমাজ আমাকে প্রশ্ন করে

“তুমি কেন এত ভাবো?”

আমি সমাজকে প্রশ্ন করি

“তোমরা কেন এত কম ভাবো?”

একটি শিশু যখন রাস্তায় ঘুমায়,আমরা বলি“ওর ভাগ্য খারাপ।”

কিন্তু আমি ভাবি ভাগ্য কি সত্যিই খারাপ,নাকি আমাদের বিবেকটাই ঘুমিয়ে আছে?

যে শিশুর হাতে আজ একটি বই থাকার কথা,তার হাতে যদি ইট ওঠে

তাহলে শুধু শিশুটিই হারেনি,আমাদের ভবিষ্যৎও একটু একটু করে হারিয়েছে।

যে শিশুর মুখে মায়ের ডাক থাকার কথা,সেই মুখে যদি শোনা যায়—

“আমার কেউ নেই…”

তখন পৃথিবীর সব শব্দ আমার কাছে অর্থহীন লাগে।

আমি তখন সমাজের সামনে দাঁড়িয়ে কোনো বড় বক্তৃতা দিতে চাই না।

শুধু একটি প্রশ্ন করতে চাই

“আমরা কি সত্যিই সভ্য?”

যদি একটি শিশুর কান্না আমাদের ঘুম না ভাঙায়,

যদি একটি শিশুর ক্ষুধা আমাদের বিবেক না নাড়ায়,

যদি একটি শিশুর হারিয়ে যাওয়া শৈশব আমাদের হৃদয়ে ব্যথা না জাগায়

তবে আমাদের উন্নয়ন কোথায়?

আমার লড়াই তাই শিশুদের জন্য শুধু খাবার বা আশ্রয়ের নয়।

আমার লড়াই তাদের অধিকার, মর্যাদা আর স্বপ্নের জন্য।

আমি চাই না একটি শিশু বড় হয়ে বলুক

“আমাকে কেউ বাঁচায়নি।”

আমি চাই সে এক দিন নিজের সন্তানকে জড়িয়ে বলুক

“একদিন আমাকেও কেউ একজন মানুষ হিসেবে দেখেছিল।”

হয়তো আমি একা।

হয়তো আমার হাত ছোট।

হয়তো আমার সামর্থ্য সীমিত।

কিন্তু একটি শিশুর হাত ধরে আমি যদি তাকে অন্ধকার থেকেএকটু আলোর দিকে নিয়ে যেতে পারি

তাহলে সেই ছোট্ট কাজ টাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়।

কারণ

সমাজ বদলায় বড় বড় বক্তৃতায় নয়,সমাজ বদলায় যখন একজন মানুষঅন্য একজন মানুষের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করতে শেখে।

আর আমি?

আমি শুধু চাই

যে শিশুটি আজ আমার হাত শক্ত করে ধরে আছে,

সে যেন একদিনৎআমার হাত ছেড়ে নিজের স্বপ্নের হাত ধরে হাঁটতে পারে।

সেদিন হয়তো আমি থাকব না।

কেউ আমার নামও মনে রাখবে না।

তবুও কোনো এক ভোরে একটি শিশু বই হাতে স্কুলে যাবে

আর সেই দৃশ্যের ভেতরে ই লুকিয়ে থাকবে আমার সব চেয়ে বড় পরিচয়।

আমি একজন মানুষকে বাঁচাতে চেয়ে ছিলাম‌ আর সেই মানুষটি ছিল একটি শিশু।

— সাহেলা খান রিমু

লেখক ও সমাজক উন্নয়ন কর্মী 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আমি বনাম সমাজ বনাম শিশু, লেখক সাহেলা খান রিমু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x