সার্চটুডে

ধুনটে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

বগুড়ার ধুনট উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফসার আলী। সহকারী শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আপেল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়নে শুধু শ্রেণিকক্ষের শিক্ষা যথেষ্ট নয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের ধারাবাহিক এ সাফল্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মাহফুজুর রহমান শাহ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান নান্নু ও ওসমান গনি, অভিভাবক মাহতাব উদ্দিন হিরা এবং শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস কল্পনা, রিয়া খাতুন, জিম খাতুন ও নাফিজা খাতুন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার, আলমগীর হোসেন, হোসেন আলী, আবু শাহীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে সর্বমোট ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জন শিক্ষার্থী সফলতা অর্জন করেছে এবং তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। পরীক্ষা এবং মূল্যায়নে এ অর্জনে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধুনটে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x