নওগাঁর রাণীনগরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ডিলার ও এক দোকানদারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা এবং আব্দুল হান্নানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনিয়মিতভাবে দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত