সার্চটুডে

আলীকদমে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত মো. মহিউদ্দিন (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেনের দিকনির্দেশনায় এসআই মিয়েল চাকমার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-৩৮/২০২৬ (আলীকদম), পেনাল কোডের ৪০৬/৪২০ ধারার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মহিউদ্দিন আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাড়ার বাসিন্দা। তিনি আকবর আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আসামিকে বিধি মোতাবেক থানাহাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি স্থানীয়দের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x