সার্চটুডে

বিভিন্ন জেলার মানুষে জমজমাট বোয়ালমারীর শ্রমিক হাট

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি মৌসুম শুরু হলেই ভোরের আলো ফোটার আগেই জমে ওঠে ‘শ্রমিক হাট’। পাট, ধান ও পেঁয়াজ চাষের ব্যস্ত সময়ে স্থানীয় শ্রমিকের সংকট মেটাতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ কাজের সন্ধানে ছুটে আসেন এখানে। প্রতিদিন ভোরে বোয়ালমারী রেলওয়ে স্টেশন ও হেলিপ্যাড এলাকায় কোদাল, কাস্তে ও ঝুড়ি হাতে অপেক্ষায় থাকেন এসব শ্রমজীবী মানুষ। কৃষকের প্রয়োজন আর শ্রমিকের জীবিকার তাগিদে গড়ে ওঠা এই অস্থায়ী শ্রমবাজারে কাজের ধরন অনুযায়ী ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দিনমজুরিতে শ্রম বিক্রি হয়। অনেক সময় আগের রাতেই শ্রমিক ঠিক করে নিয়ে যান গৃহস্থরা। ফলে কৃষিপ্রধান বোয়ালমারীতে স্থানীয় শ্রমিকের ঘাটতি পূরণ করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই ‘শ্রমিক হাট’।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোরে শ্রমিক হাটে কাজের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন শ্রমিকরা। কৃষকের প্রয়োজন অনুযায়ী দরদাম ঠিক হলে তারা দলবেঁধে চলে যান বিভিন্ন গ্রামের মাঠে। কাজের ধরন ও পরিমাণভেদে বর্তমানে একজন শ্রমিক দিনে প্রায় ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত মজুরি পান। সেই সাথে গৃহস্থের বাড়িতে দুই বেলা খাবারের ব্যবস্থাও থাকে। ফলে কয়েক মাসের কৃষি মৌসুমকে কেন্দ্র করে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে কাজ করে সংসার চালান এসব শ্রমিক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় বোয়ালমারীর গ্রামাঞ্চলে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। সময়ের সঙ্গে শিক্ষা, ব্যবসা, চাকরি, বিদেশগমনসহ নানা কারণে স্থানীয় মানুষের একটি বড় অংশ কৃষিশ্রম থেকে সরে গেছেন। ফলে কৃষি উৎপাদন বাড়লেও মাঠে কাজ করার মতো স্থানীয় শ্রমিকের সংকট তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করছে বাইরের জেলা থেকে আসা মৌসুমি শ্রমিকরা।

বোয়ালমারী রেলওয়ে ষ্টেশনে থাকা রাজশাহীর দিনমজুর রফিকুল ইসলাম জানান, কাজের সন্ধানে তারা বোয়ালমারীতে এসেছেন। কাজের ধরন অনুযায়ী তারা প্রতিদিন ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত মজুরি পান। কৃষিকাজের মৌসুমে এখানে কাজের চাহিদা থাকায় দূরবর্তী এলাকা থেকেও শ্রমিকরা আসেন।

রাজশাহীর আরেক দিনমজুর শাহিন হোসেন বলেন, রাজশাহীতে ধান লাগানোর কাজ শেষ হয়ে যাওয়ায় তারা বোয়ালমারীতে এসেছেন। এখানে কখনো সন্ধ্যায়, আবার কখনো ভোরে শ্রমিক হিসেবে বিক্রি হন তারা। কাজের জন্য এসে কেউ কেউ স্টেশনের আশপাশে বাসা ভাড়া করে থাকেন। এতে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত খরচ হয়।

নওগাঁ থেকে আসা দিনমজুর রবিউল শেখ বলেন, আগের তুলনায় কাজের পরিমাণ কমেছে, অথচ দিনমজুরের সংখ্যা বেড়েছে। গৃহস্থের বাড়িতে কাজ করলে দুই বেলা খাবার দেওয়া হয় এবং বিকেলে কাজ শেষে মজুরি পরিশোধ করা হয়। 

শ্রমিক নিতে আসা স্থানীয় কৃষক মিজানুর রহমান বলেন, ধান লাগানোর জন্য শ্রমিক নিতে তিনি শ্রমিক হাটে এসেছেন। এলাকার অনেক মানুষ কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে যাওয়ায় স্থানীয়ভাবে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায় না। ফলে বাইরের জেলা থেকে শ্রমিক এনে কৃষিকাজ করাতে হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিভিন্ন জেলার মানুষে জমজমাট বোয়ালমারীর শ্রমিক হাট

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x