গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া সরকারি কলেজ ছাত্রদল এবং দোহার পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষ্যে দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং জয়পাড়া কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া কলেজ ছাত্রদল এবং দোহার পৌরসভা ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে আজীবন আপোশহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ আমাদের আগামীর মূল পথপ্রদর্শক।" মরহুম দেশনেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ ও পরিবেশের সেবায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দোয়া মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এতে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মতামত