দীর্ঘ প্রতীক্ষা ও অনেক প্রচেষ্টার পর অবশেষে ফের চালু হয়েছে পিরোজপুরের শ্রীরামকাঠি ফেরি সার্ভিস। আজ রোববার (১৬ আগস্ট) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ফেরি চলাচল শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিত ফেরি চলাচল করবে।
শ্রীরামকাঠি ফেরি সচল হওয়ার ফলে নাজিরপুর ও স্বরূপকাঠি (নেছারাবাদ) অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ বহুলাংশে কমে আসবে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারের হাজার হাজার মানুষকে দৈনন্দিন যাতায়াত এবং পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
আজ রোববার সকালে পুনরায় ফেরি চলাচল শুরু হওয়ায় নাজিরপুর ও স্বরূপকাঠির সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যাতায়াত সহজ হওয়ায় এ এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
মতামত