সার্চটুডে

পায়রা নদীতে গোসল করতে নেমে ঢাকার স্কুলছাত্রী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত

বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীতে গোসল করতে নেমে রাবেয়া আক্তার জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে নানা বাড়িতে বেড়াতে এসে বান্ধবী ও স্বজনদের সঙ্গে নদীর পানিতে নামলে জোয়ার-ভাটির তীব্র স্রোতে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালালেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর-১ নম্বর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে ব্যবসায়ী জহির উদ্দিন চৌধুরীর সন্তান এবং পরিবারের সঙ্গে মিরপুরে বসবাস করত।

​স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, ঢাকা থেকে সকালে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের বাইনসমত গ্রামের নানাবাড়িতে বেড়াতে আসে জুঁই, তার মা ও বান্ধবী। নানাবাড়িতে পৌঁছানোর পর সকালের দিকে তারা লতাকাটা নদী সংলগ্ন এলাকায় ঘুরতে যায় এবং একপর্যায়ে পায়রা নদীতে গোসলে নামে। সাঁতার না জানা এবং নদীতে তীব্র স্রোত থাকায় জুঁই হঠাৎ ভাটির টানে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাকে চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি।

​খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার কাজে যুক্ত করা হয়।

​বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল জানায়, "পায়রা নদীতে বর্তমানে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি জোরদার রেখেছেন।"

​এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে নিখোঁজ জুঁইয়ের পরিবারে শোকের মাতম চলছে। মেয়েকে ফিরে পেতে স্বজনরা নদীর তীরে আহাজারি করছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পায়রা নদীতে গোসল করতে নেমে ঢাকার স্কুলছাত্রী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x