সার্চটুডে

গোবিপ্রবিতে ম্যাথমেটিক্স ডিবেট ক্লাবের বিতর্ক আয়োজনে দুই দলের জয়

বির্তকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছবির কৃতজ্ঞতা: স্বাধীন নন্দী দ্বীপ

আজ ১৬ আগস্ট ২০২৬, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ম্যাথমেটিক্স ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুটি বিতর্ক। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। প্রাণবন্ত যুক্তিতর্ক ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বিতর্কে দুটি দল বিজয়ী হয়।

প্রথম বিতর্কের বিষয় ছিল— “যদি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান না ঘটত, তাহলে এই সংসদ মনে করে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা আরও ভালো থাকত।” এ বিতর্কে পক্ষে অংশ নেন তিশা, বিক্রম ও সামান্তা এবং বিপক্ষে অংশ নেন রমজান, সাদিয়া ও শিফা। বিতর্কে রমজান, সাদিয়া ও শিফার দল বিজয়ী হয়।

দ্বিতীয় বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ মনে করে, তরুণদের দেশত্যাগ রোধে দেশপ্রেমের চেয়ে কর্মসংস্থান নিশ্চিত করাই বেশি কার্যকর।” এ বিতর্কে পক্ষে ছিলেন মাইশা, কামরিন ও হীরক এবং বিপক্ষে ছিলেন চিনি, কাবেদ ও শুভ। বিতর্কে চিনি, কাবেদ ও শুভর দল বিজয়ী হয়।

আয়োজকদের পক্ষ থেকে বিতর্কে অংশগ্রহণকারী সব বিতার্কিককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দর্শকসারিতে উপস্থিত থেকে বিতার্কিকদের উৎসাহিত করার জন্য দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজয়ী দলের সদস্যদের পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী কার্যক্রম ও সর্বশেষ আপডেট ক্লাবের গ্রুপে জানানো হবে।

এ ছাড়া, দীর্ঘদিন ধরে আয়োজিত ডিবেটের ডেমো সেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ডেমো সেশনের অংশগ্রহণকারীরা ভবিষ্যতের বিতর্কগুলোতেও সক্রিয়ভাবে অংশ নেবেন এবং ম্যাথমেটিক্স ডিবেট ক্লাবকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ক্লাব সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশ এবং গঠনমূলক বিতর্কের সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে ম্যাথমেটিক্স ডিবেট ক্লাবের বিতর্ক আয়োজনে দুই দলের জয়

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x