সার্চটুডে

৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শাফিনের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হান্নান বিশ্বাস বাবলুর নাতি মো. শাফিন আহমেদ (২০) আর নেই। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ৮ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে মাগুরা পুলিশ সুপারের বাসভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শাফিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ তার মৃত্যু হয়।

শাফিন জন্মের পর থেকেই শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে নানা বাড়িতে বেড়ে ওঠেন। তিনি হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মা মোছা. রনি একই বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

শাফিন মাগুরা সদর উপজেলার কাপাশিয়া গ্রামের জাকারিয়া ইসলামের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাফিনের মরদেহ তার নানা বাড়ি দারিয়াপুর গ্রামে নেওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার কাপাশিয়া গ্রামে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার নানা মনিরুল ইসলাম মুক্তো ও শামিম আহমেদ।

শাফিনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শাফিনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x