সার্চটুডে

গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার হলেন গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েছ

সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারীর স্বীকৃতি স্বরূপ গাইবান্ধার শ্রেষ্ঠ  উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ শিবলী কায়েছ মীর।

সোমবার (১৭ আগষ্ট) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড শেষে এ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। গত জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই শিবলী কায়েছকে শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ আরাফাত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অধিক সংখ্যক পরোয়ানা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারীর অফিসার হিসেবে মনোনীত করা হয়।

এ বিষয়ে এসআই শিবলী কায়েছ মীর বলেন, এই অর্জন তার একার নয়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার হলেন গোবিন্দগঞ্জ থানার এসআই শিবলী কায়েছ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x