সার্চটুডে

গোবিন্দগঞ্জে দখলদারদের বাধায় আটকে গেল আদালতের রায় কার্যকর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় দখলদারদের বাধার মুখে প্রশাসনের ফিরে আসার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কামাদহ ইউনিয়নের বকচর খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আদালতের নথি সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ (চৌকি) আদালতে বাদী জয়নাল আবেদীন দিং বনাম ছকিনা খাতুন দিং এর মধ্যে জমিজমা বাটোয়ারা সংক্রান্ত মামলা নং-১৯৬/২০০০ এর ডিক্রি জারি হলে আদালত কোর্ট কমিশনারের মাধ্যমে বাদীপক্ষ কে জমির দখল বুঝে দেওয়ার উদ্যোগ নেয়।

মামলার বাদীপক্ষের অভিযোগ, আদালতের ডিক্রির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কোর্ট কমিশনার সহায়তা চাওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল যন্ত্রপাতি, সরঞ্জামাদি ও লোকবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে দখলদারদের বাধার কারণে তারা কার্যক্রম সম্পন্ন না করেই ফিরে যেতে বাধ্য হন।

মামলার বাদী ঠান্ডা খান বলেন, অবৈধভাবে জমি ভোগদখল করায় আমি আদালতের আশ্রয় নিই। আদালত সব নথি ও প্রমাণ পর্যালোচনা করে জমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু রায় বাস্তবায়নে আদালতের লোকবল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে ফিরে আসেন। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই। আদালতের রায় বাস্তবায়ন না হলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হবে।

আদালতের রায় বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত গোবিন্দগঞ্জ সিনিয়র সিভিল জজ (চৌকি) আদালতের সেরেস্তাদার ওয়ারেছুর রহমান বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে দখলদারদের বাধার মুখে আমাদের ফিরে আসতে হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে দখলদারদের বাধায় আটকে গেল আদালতের রায় কার্যকর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x