সার্চটুডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৬৮ শ্রমিকের কর্মস্থলে ফেরার দাবিতে আন্দোলন

টানেল নির্মাণকাজ শেষ, কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ সমাধান না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ্রমিকদের

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন ১৬৮ শ্রমিক। সাব-কন্ট্রাক্টরের অধীনে ভূগর্ভস্থ টানেল নির্মাণের কাজ শেষ হওয়ার পর তাদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে শনিবার থেকে খনি এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার খনি এলাকায় গিয়ে দেখা যায়, প্রচণ্ড গরম উপেক্ষা করে শ্রমিকরা খনির প্রধান ফটকের সামনে অবস্থান করছেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও টহলও ছিল।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আট বছর আগে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে টানেল নির্মাণের কাজের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ কনসোর্টিয়ামের মাধ্যমে তারা নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০২২ সালে পেট্রোবাংলার সঙ্গে ওই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি চুক্তি হয়। সে সময় চীনা প্রতিষ্ঠানের নির্দেশনায় তাদের সাব-কন্ট্রাক্টর ‘জেএসএমই’র অধীনে ১৬৮ শ্রমিককে টানেল নির্মাণের কাজে রাখা হয়।

শ্রমিকদের দাবি, ওই সময় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ১ হাজার ১৪৩ জন শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত হয়েছিলেন। সম্প্রতি ‘জেএসএমই’র অধীনে টানেল নির্মাণের কাজ শেষ হয়েছে উল্লেখ করে গত শনিবার সকালে ১৬৮ শ্রমিককে কাজে প্রবেশ ও দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।

হঠাৎ কাজে যোগ দিতে না পারায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের ভাষ্য, কোনো পূর্বনোটিশ ছাড়াই কর্মস্থলে প্রবেশে বাধা দেওয়ায় তারা আকস্মিকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন খনিতে কাজ করার পর এভাবে চাকরি হারানোর আশঙ্কায় তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

আন্দোলনরত শ্রমিকরা দ্রুত তাদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দাবি মেনে নিয়ে কর্মস্থলে পুনর্বহাল করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

খনি কর্তৃপক্ষ যা বলছে

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম বলেন, “কর্মহীন এসব শ্রমিক মূল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’র সাব-কন্ট্রাক্টর ‘জেএসএমই’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন। ফলে সরাসরি এ বিষয়ে খনি কর্তৃপক্ষের করার মতো আইনি সুযোগ সীমিত।”

তিনি আরও বলেন, “তবে আমরা শ্রমিকদের দাবি-দাওয়ার প্রতি সবসময় সহানুভূতিশীল। বর্তমান জটিলতা নিরসনে খনি কর্তৃপক্ষ উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।”

এদিকে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে খনিতে কাজ করা ১৬৮ শ্রমিকের কর্মসংস্থানের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত সমাধান করা প্রয়োজন। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৬৮ শ্রমিকের কর্মস্থলে ফেরার দাবিতে আন্দোলন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x