সার্চটুডে

তাড়াইলে ২২ আগস্ট থেকে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন, প্রস্তুতিমূলক সভা

তাড়াইলে কলেরা টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিরোধমূলক মুখে খাওয়ার কলেরা টিকাদান (pOCV) ক্যাম্পেইন-২০২৬ সফল করতে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে উপজেলার ১ লাখ ৭৯ হাজার মানুষকে দুই ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদের মতবিনিময় সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অংশীদার সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অতীশ দাস রাজিব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ভূঁইয়া,বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্ভিলেন্স অ্যান্ড মেডিকেল অফিসার ডা. আবদুল মতিন এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সভায় জানানো হয়,আগামী ২২ আগস্ট ২০২৬ থেকে তাড়াইল উপজেলার সব ইউনিয়নে প্রথম দফায় ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। দ্বিতীয় দফায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় টিকা খাওয়ানো হবে। দুই দফায় উপজেলার ১ বছর বয়স থেকে সব বয়সী ১ লাখ ৭৯ হাজার মানুষকে (গর্ভবতী নারী ছাড়া) দুই ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।ক্যাম্পেইন সফল করতে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি, সঠিকভাবে নিবন্ধন সম্পন্ন এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তানজিম আহমেদ অন্তর ক্যাম্পেইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সভাটি সঞ্চালনা করেন। তিনি টিকাদান কর্মসূচির পরিকল্পনা,বাস্তবায়ন কৌশল,অনলাইন নিবন্ধন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন,কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান,স্যানিটেশন নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিতভাবে কাজ করলে কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

সভায় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল-আমীন,ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক,জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রতন,তাড়াইল উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ আহমেদ আলেক,সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সহসাধারণ সম্পাদক সামির হোসেন সাকী,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম ভূঁইয়া বাকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে ২২ আগস্ট থেকে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন, প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x