সার্চটুডে

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ১৪ জন মিয়ানমারের নাগরিক পুরুষ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নিয়ে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, ওই ১৪ জন মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা সবাই নিরস্ত্র এবং বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণসংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) ওই ১৪ মিয়ানমার নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x