সার্চটুডে

ঐতিহ্যের পাতার খেলায় মুখর বীরগঞ্জ, মাঠে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ঢল

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতার খেলায় বীরগঞ্জের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের আমেজ। খেলায় মেতে ওঠেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।

দিনাজপুরের বীরগঞ্জে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা ঘিরে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত উৎসবের আবহ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৪ নম্বর পাল্টাপুর যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে ভিড় করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, প্রবীণসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে বিকেলজুড়ে মুখর ছিল সনকা এলাকার পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী। প্রধান অতিথি ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম তৌহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মো. ওবাইদুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান মিজু, বিশিষ্ট ব্যবসায়ী আলিম আল রাজি, পূর্ব মল্লিকপুর মহিলা কলেজের প্রভাষক মো. মোজাম্মেল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল ইসলাম। এ সময় স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আধুনিক বিনোদনের বিস্তারে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে এসব লোকজ খেলার সঙ্গে পরিচিত করা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হলে একদিকে যেমন হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার চর্চা ফিরে আসবে, অন্যদিকে শিশু-কিশোরদের মধ্যে নিজেদের শেকড় ও লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহও বাড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঐতিহ্যের পাতার খেলায় মুখর বীরগঞ্জ, মাঠে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ঢল

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x