সার্চটুডে

ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বক্তব্যের প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ

ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বক্তব্যের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি স্থাপনের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যেকোনো উদ্যোগ বন্ধের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যসচিব ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল মোত্তালিব পাপ্পু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহম্মেদ।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফাতেমা রহমান বিথী, গণসংহতি আন্দোলন ফুলবাড়ীর আহ্বায়ক আবুল খায়ের, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, কৃষকনেতা মোতাহার আলী, যুগ্ম সদস্যসচিব মেরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি শাকিরুল ইসলাম শাকি ও সাধারণ সম্পাদক রায়হান কবির সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ স্থানীয় মানুষের স্বার্থের পরিপন্থী। এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিজমি ও বসতভিটা হারানোর পাশাপাশি পরিবেশ, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, ওই আন্দোলনে আমিন, সালেকিন ও তরিকুল নিহত হন। তাঁদের আত্মত্যাগের পর যে ছয় দফা চুক্তি হয়েছিল, সেটি বাস্তবায়ন না করে নতুন করে উন্মুক্ত কয়লা খনির আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা বলেন, ফুলবাড়ীর জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি করার বিষয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। দাবি উপেক্ষা করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বক্তব্যের প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x