সার্চটুডে

তাড়াইলে জীর্ণ ভবনে জনসেবা, আধুনিক ইউপি ভবনের অপেক্ষায় তালজাঙ্গাবাসী

তাড়াইলে জরাজীর্ণ তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন

আধুনিকতার যুগেও কিশোরগঞ্জের তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে লাগেনি আধুনিকতার ছোঁয়া। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম।এতে একদিকে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা, অন্যদিকে বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ,বছরের পর বছর ধরে ভবনটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ভবনের বিভিন্ন অংশ দিয়ে পানি পড়ে।দেয়ালের পলেস্তারা খসে পড়ছে,রং উঠে গেছে এবং টিনের চালের বিভিন্ন অংশে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ফলে দিন দিন ভবনটির সার্বিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে,ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষের টিনের চালের অবস্থা অত্যন্ত খারাপ। অনেক স্থানে টিন আলগা হয়ে গেছে। বৃষ্টির সময় বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে। গুরুত্বপূর্ণ সরকারি নথি,রেজিস্টার ও কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

ভবনের বিভিন্ন অংশের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও দেখা গেছে স্যাঁতসেঁতে দেয়াল ও পুরোনো কাঠামোর চিহ্ন। ভবনের কোনো অংশের পলেস্তারা বা টিন ভেঙে পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রতিদিন জন্ম ও মৃত্যু নিবন্ধন,নাগরিকত্ব সনদ,ওয়ারিশ সনদ,ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ আসেন। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি,গ্রাম আদালতসহ নানা সরকারি কার্যক্রমও এই পরিষদকে কেন্দ্র করে পরিচালিত হয়।ফলে জরাজীর্ণ ভবনে সেবা নিতে এসে শুধু ভোগান্তিই নয়,নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বৃষ্টির সময় ভবনের ভেতরে পানি পড়ায় সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের নামে তালজাঙ্গা মৌজায় বিআরএস ১ নম্বর খতিয়ানে ৭২০ দাগে ১০ শতাংশ ভূমি বিদ্যমান রয়েছে। ইউনিয়ন পরিষদের নামে নিজস্ব ভূমি থাকার পরও সেখানে আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি,পরিষদের নামে থাকা ওই ভূমি যথাযথভাবে কাজে লাগিয়ে সেখানে দ্রুত একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা হোক। নতুন ভবন নির্মাণে সময় লাগলে অন্তত বর্তমান ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তালজাঙ্গা ইউনিয়নের আয়তন প্রায় ৫ দশমিক ৬ বর্গমাইল। ইউনিয়নটিতে জনসংখ্যা প্রায় ২০ হাজার। রয়েছে ১৯টি মৌজা ও ২১টি গ্রাম। শিক্ষা ব্যবস্থার দিক থেকেও ইউনিয়নটি গুরুত্বপূর্ণ।এখানে রয়েছে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩টি উচ্চ বিদ্যালয় ও ৩টি এবতেদায়ী মাদরাসা।

এত বিপুলসংখ্যক মানুষের নাগরিক ও প্রশাসনিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের গুরুত্ব অনেক। কিন্তু সেই তুলনায় পরিষদ ভবনের বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলেন,ইউনিয়ন পরিষদ একটি এলাকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সেবাকেন্দ্র। অথচ তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থা দেখে এটিকে একটি আধুনিক সরকারি সেবাকেন্দ্র বলে মনে হয় না। বছরের পর বছর ভবন সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

তাদের মতে,একটি ইউনিয়ন পরিষদ ভবন শুধু কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের জায়গা নয়; এটি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র। তাই এখানে নিরাপদ ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া বলেন,ভবনটির বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে বিভিন্ন নাগরিক সেবা নিতে আসেন। তাই দ্রুত একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে বর্তমান ভবনটি সংস্কার করা প্রয়োজন।

এলাকাবাসীর দাবি,জনস্বার্থে দ্রুত ১ নম্বর তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক,নিরাপদ ও সেবাবান্ধব ভবন নির্মাণ করা হোক। পরিষদের নামে থাকা ১০ শতাংশ ভূমি এ কাজে ব্যবহার করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নতুন ভবন নির্মাণে সময় লাগলে অন্তত বর্তমান ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার করে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালজাঙ্গাবাসীর প্রশ্ন—নিজস্ব ভূমি থাকার পরও আর কতদিন জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে জীর্ণ ভবনে জনসেবা, আধুনিক ইউপি ভবনের অপেক্ষায় তালজাঙ্গাবাসী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x