বাংলাদেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় আমতলী উপজেলার চান্দ্খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বরগুনার আমতলী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপস্থিতি ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে দোয়া মাহফিলটি পরিচালিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন:
হাজী মো: বাবুল মৃধা (সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ, মোহাম্মদপুর থানা শাখা, ঢাকা মহানগর উত্তর; সহ-সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ, বরগুনা জেলা শাখা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ, ঢাকা মহানগর)।
মো: গোলাম ফারুক (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন)।
মো: শাহজালাল ফরাজী শাহীন (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন)।
গোলাম সরোয়ার মেহেদী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন)।
মাহফিলে দোয়ার মোনাজাত পরিচালনা করেন চান্দ্খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নুরুন্নবী ফারুকী। অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেক হায়াত, শারীরিক সুস্থতা এবং জনগণের সেবায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তাঁদের যেন মহান আল্লাহ তৌফিক দান করেন—সে জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মতামত