সার্চটুডে

শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ

শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে |ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

তারা জানায়, দুবাই থেকে আসা ফ্লাইট দুবাইয়ের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দু’টি ল্যাপটপ জব্দ করা হয়।

একই দিনে আরো দুই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশী মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা পৃথক তিন ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রীম, ২৯ দশমিক ৪ কেজি নান প্রো নিউট্রিউশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রীম-জাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের পৃথক অভিযানে আরো তিন ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইলফোন, ৩৬ কেজি গৌরি ক্রীম এবং চার লিটার বিদেশী মদসহ সাবান ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

গত ১৮ আগস্ট (মঙ্গলবার) কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন আইফোনের যন্ত্রাংশ এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশী ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এর আগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে সিআইআইডির বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডির দেয়া হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা। তারা আরো জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম-চোরাচালানের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

সূত্র : বাসস

বিষয় : বিমানবন্দর সিআইডি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চোরাচালান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
0:00 0:00
1.0x