লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নের দুটি করাতকলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (২৩ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠান দুটিতে যথাযথ লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর আওতায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট করাতকল মালিক ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং আইন অনুযায়ী করণীয়-বর্জনীয় সম্পর্কে সচেতন করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।
অভিযানে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত