সার্চটুডে

মির্জা ফখরুলকে সি চিনপিংয়ের অভিনন্দন, কৌশলগত যোগাযোগ জোরদারে আগ্রহ

ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় সি চিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। পাশাপাশি নিজ নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা এবং আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সি চিনপিং।

নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

সি চিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে। এতে চীন ও বাংলাদেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

বিষয় : চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সি চিনপিং রাষ্ট্রপতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মির্জা ফখরুলকে সি চিনপিংয়ের অভিনন্দন, কৌশলগত যোগাযোগ জোরদারে আগ্রহ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় সি চিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। পাশাপাশি নিজ নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা এবং আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সি চিনপিং।

নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

সি চিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে। এতে চীন ও বাংলাদেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x