লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর সহ-সভাপতি ও মজুমদার কম্পিউটার ইনস্টিটিউট-এর কর্ণধার রানু মজুমদার এবং তাঁর সহধর্মিণী শান্তা মজুমদারের একমাত্র কন্যা আত্রেয়ী মজুমদারের শুভ জন্মদিন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে আত্রেয়ী মজুমদারের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।
তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ শুধু তার পরিবারের জন্য নয়, সমাজ ও দেশের জন্যও গুরুত্বপূর্ণ। তাই আত্রেয়ী যেন শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, সততা, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠে—এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে সে যেন একজন আলোকিত, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আরও প্রত্যাশা করা হয়, আত্রেয়ীর জীবনের প্রতিটি দিন আনন্দ, ভালোবাসা, সাফল্য ও নতুন সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠুক। তার আগামীর পথচলা হোক সুন্দর, নিরাপদ ও আলোকিত।
শুভ জন্মদিন আত্রেয়ী মজুমদার। তোমার জীবন হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ।
মতামত