পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বৈলর ইউনিয়ন এ সম্মূখ বৈলর এলাকায় নবিজি সাঃ এর শান মান নিয়ে আলোচনা সভা, ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, ইমাম ও খতিব, দরিল্যা উত্তরপাড়া জামে মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শাহ মোহাম্মদ নাজমুল হোসাইন আশেকী, খাদেম, ওয়ালিয়া দরবার শরীফ, আশকোনা, ঢাকা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হযরতুলহাজ্জ মাও. মুহাম্মদ আব্দুর রহিম হানাফী, খতিব, কাজীর শিমলা সুন্নী জামে মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল হামিদ এবং হযরত মাওলানা রাকিবুল হাসান। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করবেন।
আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে বর্তামান সময়ে নানা ফেৎনা - ফাসাদ সৃষ্টি হয়েছে,এবং এক দল তথাকথিত শায়েখ আলেম দাবিদার পবিত্র ঈদে মিলাদুন্নবির মতো সুন্দর একটি গুরুত্বপূর্ণ দিন কে ফতোয়াবাজি করে জনসাধারণ এবং যুব সমাজ কে ইসলামি সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মহানবি হযরত মোহাম্মদ সাঃ এর জীবনি এবং সুন্নাহর বিষয় এরকম আয়োজন করার ফলে যুব সমাজ ভিবিন্ন অপরাধ থেকে দূরে থাকবে বলে জানিয়েছেন মাহফিল কতৃপক্ষ । আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও যুব সমাজের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।
মতামত