সার্চটুডে

নিঃশব্দ প্রদীপ

নিঃশব্দ প্রদীপ
ছবিঃ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) দ্বারা তৈরি

সাজিদ তিন বছর ধরে অ্যানালিটিক্স টিমে একজন Individual Contributor হিসেবে কাজ করছে। প্রতিটি ড্যাশবোর্ডের পেছনে তার রাতজাগা, প্রতিটি ডেডলাইনের আগে কফির কাপ জমতে জমতে ছোটখাটো পাহাড়। ডেটার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করা, ব্যবসায়িক সমস্যাকে অ্যানালিটিক্যাল মডেলে রূপ দেওয়া, আর সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য ইনসাইট তৈরি করা, এটাই তার প্রতিদিনের কাজ।

কিন্তু প্রতিবার Performance Review-এর শেষে একই মন্তব্য ফিরে আসে: “Meets Expectations, needs more Visibility.”

সাজিদ বুঝতে পারে না, তার কাজ তো দৃশ্যমানই। শুধু তার নামটাই কোথাও দৃশ্যমান নয়।

রাতে ঘুমানোর আগে ছোট্ট মেয়ে একদিন জিজ্ঞেস করেছিল, “আব্বু, তুমি অফিসে সবচেয়ে ভালো কাজ করো, তাও তুমি বড় হও না কেন?”

সাজিদ মেয়ের মাথায় হাত বুলিয়ে হেসেছিল। উত্তরটা গলার কাছে এসে আটকে গিয়েছিল।

এবার কোম্পানির একটি বড় প্রজেক্ট শেষ হলো, Client Retention Model। ম্যানেজমেন্টের ভাষায়, এটি ছিল বছরের “সবচেয়ে বড় Game-Changing Initiative”।

প্রজেক্টের Town Hall ডাকা হলো।

বড় স্ক্রিনে ডিরেক্টর স্যারের নাম ভেসে উঠল। পাশে “Visionary Leadership Award”।

ভিপি ম্যাডামের নামের পাশে দেখা গেল বিশেষ স্বীকৃতি। HR থেকে ঘোষণা এলো, তাঁর Compensation Review “Market Benchmark-এর সঙ্গে realign” করা হয়েছে।

কথাটা কেউ খুব স্পষ্ট করে বলল না। কিন্তু ক্যান্টিনে সবাই জানত, এর অর্থ কী।

অথচ সেই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউলগুলোর একটি ছিল Churn Prediction Engine।

মডেলটি তৈরিতে টানা তিন মাস কাজ করেছিল সাজিদ। উইকএন্ডেও অফিসে এসেছে। একবার মেয়ের জন্মদিনের কেক কাটাও মিস করেছিল। ফোনে মেয়ের কণ্ঠ শুনে শুধু বলেছিল,

“বাবা একটু কাজের মধ্যে আছি মা, পরে কথা বলব।”

ডেটা টিমের পরমা আপু রাতের পর রাত বসে Data Cleansing এবং Data Validation করেছিলেন। তাঁর নিখুঁত কাজের কারণে মডেলের Data Quality এবং Prediction Accuracy দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।

কিন্তু Project Recognition-এর জায়গায় তাঁর নামের পাশে লেখা হয়েছিল: “Supporting Function.”

আর জুনিয়র এক্সিকিউটিভ দ্বীপ, যে প্রতিটি স্লাইডের ডেটা এমনভাবে সাজিয়েছিল যে ক্লায়েন্ট মিটিংয়ে একজন Business Stakeholder বলেছিলেন,

“এই একটি স্লাইডই আমাদের সিদ্ধান্তটা সহজ করে দিয়েছে।”

তার Title Card-এ তখনো লেখা: “Trainee.”

Town Hall শেষ হওয়ার পর সন্ধ্যায় সাজিদ, পরমা আপু আর দ্বীপ ক্যান্টিনের জানালার পাশে বসেছিল। টেবিলে তিন কাপ চা। অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে।

ভিপি ম্যাডামের কণ্ঠ তখনো যেন কানে বাজছে,“This success belongs to the entire team. We’re truly a family here.”

দ্বীপ তেতো হেসে বলল, “ফ্যামিলির কথা বলা হয় ঠিকই। কিন্তু Recognition, Visibility আর Compensation Realignment-এর গিফটটা শেষ পর্যন্ত একজনের নামেই আসে, তাই না?”

পরমা আপু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চায়ের কাপটা নামিয়ে বললেন, “আমরা ডেটা পরিষ্কার করি বলেই ওদের প্রেজেন্টেশন চকচক করে। কিন্তু ডেটা নিজে কখনো Keynote Speaker হয় না, সাজিদ। সে শুধু Background Process হয়ে থাকে।”

সাজিদ কিছু বলল না। জানালার বাইরে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, “আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কেন বড় হই না। আমি কোনো উত্তর দিতে পারিনি। শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি।”

কিছুক্ষণ থেমে সে আবার বলল, “কিন্তু আজ বাসায় গিয়ে ওকে একটা কথা বলব। বলব, বাবা এমন একটা কাজ করে, যেটা ছাড়া কোনো Achievement, কোনো Business Milestone, কোনো Client Success আর কোনো Town Hall-এর করতালিই সম্ভব নয়।”

দ্বীপ আর পরমা আপু চুপ করে শুনছিল।

সাজিদ বলল, “মঞ্চের মানুষগুলো মাইক্রোফোন পায়, অ্যাওয়ার্ড পায়, Leadership Visibility পায়। কেউ কেউ Market Benchmark-এর নামে তাদের Compensation-ও realign করে নেয়। কিন্তু মাইক্রোফোনের ওপাশের স্ক্রিপ্টটা লিখি আমরা।”

“নিঃশব্দে।”

“আমাদের কাজ হয়তো সবসময় Spotlight পায় না। আমাদের নাম হয়তো Award Wall-এ ওঠে না। কিন্তু তার মানে এই নয় যে আমাদের অবদান কম গুরুত্বপূর্ণ।”

“কারণ একটা প্রতিষ্ঠানের সাফল্য শুধু যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলে তাদের দিয়ে তৈরি হয় না। সাফল্য তৈরি হয় তাদের হাতেও, যারা নেপথ্যে থেকে প্রতিদিন সেই মঞ্চটাকে দাঁড় করিয়ে রাখে।”

তিনজনই আবার চুপ করে বসে রইল।

জানালার বাইরে অফিস টাওয়ারের সারি সারি আলো জ্বলছিল। একটার পর একটা তলা আলোকিত হয়ে উঠছিল। হাজারো অচেনা হাতের তৈরি সেই আলো। যাদের নাম হয়তো কোনোদিন কোনো Award Wall-এ লেখা হবে না। কিন্তু যাদের শ্রম ছাড়া সেই আলো জ্বলত না।

সাজিদ শেষবারের মতো জানালার দিকে তাকাল। তার মনে হলো,  সব প্রদীপের কাজ আলো দেওয়া।প্রদীপগুলোর নাম মনে রাখা নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিঃশব্দ প্রদীপ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নিঃশব্দ প্রদীপ
0:00 0:00
1.0x