সার্চটুডে

ঘামের গন্ধ, সুবাসের মোহ

মোহের কাঁটা ও রক্তাক্ত অনুভূতির উপাখ্যান

ছবি - সার্চটুডে

প্রেম কেবল দুটি হৃদয়ের মেলবন্ধন নয়; প্রেম এক চরম দাসত্ব, যার ভেতর মানুষ স্বেচ্ছায় বন্দি হতে চায়। আমরা যাকে ভালোবাসি, তাকে পুরো হৃদয় দিয়ে বুকে আগলে রাখতে চাই। কিন্তু জীবনের নির্মম বাস্তবতা হলো-কাছে পাওয়ার চরম ব্যাকুলতা সত্ত্বে ও কখনো কখনো অন্যপক্ষের চলাফেরা আর মানসিক অবস্থান মাঝখানে হাজার মাইলের এক দুর্ভেদ্য দূরত্ব তৈরি করে দেয়। সেই দূরত্বের আড়ালে দাঁড়িয়ে অনুভূতির দাসত্ব মানুষকে এমন এক জায়গায় আটকে ফেলে, যেখান থেকে না পাওয়া যায় মুক্তি, না পাওয়া যায় প্রিয় মানুষকে মনের গহীন কথাটুকু বোঝানোর সক্ষমতা।

​মানুষ অধিকাংশ সময় ভালোবাসে না, ভালোবাসে ভালোবাসার বাহ্যিক মোহকে। গোলাপকে আঁকড়ে ধরতে গিয়ে সে কাঁটা সরানোর আপ্রাণ চেষ্টা করে বটে, কিন্তু ভুলে যায়-গোলাপের সেই নয়নজুড়ানো পাপড়ি ক্ষণস্থায়ী। অতি অল্প সময়ের ব্যবধানে তা ঝরে পড়ে নিঃশেষ হয়ে যায়। অথচ যে কাঁটাকে সে অবজ্ঞা করেছিল, সেই কাঁটার কান্ড থেকেই আবার নতুন গোলাপের জন্ম হয়। মোহে মজে থাকা মানুষ রূপ আর সৌন্দর্যের পূজারি হলেও সত্যের মূল শিকড়কে চিনতে ভুল করে।

​কোনো প্রাণ কিংবা অনুভূতিই যত্ন ছাড়া টিকে থাকতে পারে না। একটি ফুলকে প্রস্ফুটিত করতে যেমন আলো, বাতাস আর বৃষ্টির জল প্রয়োজন, তেমনই একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে প্রয়োজন আন্তরিকতা ও সম্মান। ভালোবাসার মানুষটি যখন শুধুই সৌন্দর্যের মোহে মজে থাকে আর পেছনের মানুষটিকে ঠেলে দেয় তীব্র অবহেলায়, তখন সেই সম্পর্কের ভিত দুমড়ে-মুচড়ে যায়। নিঃশব্দ অবহেলা, বিনাজল আর বৃষ্টির তীব্র অভাবে যেমন সবুজ লতা শুকিয়ে আমূল প্রাণহীন হয়ে পড়ে, তেমনি অবহেলার আগুনে পুড়ে প্রেমও ফুল ফোটানোর সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে।

​জীবন সত্যিই যেখানে যেমন। কখনো না-বলা প্রচ্ছন্ন কান্না, কখনো অপূর্ণ অনুভূতির দীর্ঘশ্বাস, আর কখনো মোহের পেছনে ছুটে চলা নিঃসঙ্গতা। অনুভূতির এই দাসত্ব হয়তো সহজে মুক্তি দেয় না, কিন্তু অবহেলার শুষ্ক মরুভূমিতে দাঁড়িয়েও মানুষ একসময় বুঝতে শেখে-যেখানে ভালোবাসা কেবল মোহের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে ফাগুন এলেও হৃদয়-ডালে আর কখনো নতুন ফুল ফোটে না।

প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত আর নির্মম। একদিন প্রকাণ্ড মহীরুহ যেমন ধুলোয় মিশে যায়, শক্ত ধারালো কাঁটাও কালের আবর্তে মাটিতে মিশে গিয়ে নিঃশেষ হয়ে যায়—তার অস্তিত্বের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। অথচ এই নশ্বর পৃথিবীতে মানুষ চিনতে আমরা কতটা ভুল করি! যে মানুষটি নিজের গায়ের রক্ত জল করে, হাড়ভাঙা খাটুনিতে অন্যের জন্য সুখ ও বিলাসিতার প্রাসাদ গড়ে তোলে, দিনশেষে তার অবমূল্যায়নই যেন এই সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় বাস্তবতা।

​যে প্রেমিকা কিংবা সমাজ আজ সুগন্ধি আর বাহ্যিক চাকচিক্যের মোহে অন্ধ, তারা ভুলে যায় ওই সুবাসের পেছনে কোনো আত্মত্যাগ থাকে না। অথচ যে পুরুষের শরীর থেকে ঝরে পড়া ঘামের গন্ধকে আজ তারা ‘দুর্গন্ধ’ বলে দূরে ঠেলে দেয়, সেই ঘামের ভেতরেই লুকিয়ে থাকে একনিষ্ঠ দায়িত্ববোধ আর ভালোবাসায় আগলে রাখার সততা। ঘামের ফোটায় লুকিয়ে থাকা ভালোবাসার অকৃত্রিম মূল্য বোঝার মতো গভীরতা সবার থাকে না।

​ফলস্বরূপ, সমাজ ও প্রেম আজ রূপ আর মোহের দরপণে নিজেকে সঁপে দিচ্ছে। বাপের হোটেলে খেয়ে মানুষ ঠকানো বকাটে যুবক, নেশাখোর আর জোচ্চোরদের চাটুকারিতাকে তারা মনে করে রোমাঞ্চ। পরিশ্রমী মানুষের সৎ ঘামের দুর্গন্ধ যাদের নাকে লাগে, তারা সাময়িক সুগন্ধি পুরুষে[র মোহে জড়িয়ে শেষমেশ প্রতারণা আর শূন্যতার মুখোমুখি হয়।

TECHTARANGA-POST:5413]

​ফাঁপা সুবাস দিয়ে জীবনের সত্যকে ঢাকা যায় না। যে হাত পরিশ্রম করে না, যে পুরুষ দায়িত্ব নিতে শেখে না, তার দেয়া সুগন্ধি একসময় মিলিয়ে যায়। কিন্তু যে ঘামে বেঁচে থাকার রসদ তৈরি হয়, যা দিয়ে গড়ে ওঠে স্বাচ্ছন্দ্যের ঘর, তাকে অস্বীকার করা মানে নিজের পায়ের তলার মাটিকেই অস্বীকার করা। বিলাসিতার রঙ হয়তো সাময়িক চোখ ধাঁধায়, কিন্তু কষ্টের ঘামই পৃথিবীর সবচেয়ে পবিত্র সত্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোহের কাঁটা ও রক্তাক্ত অনুভূতির উপাখ্যান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x