সার্চটুডে

বরগুনায় ১৬ দিনের নবজাতককে আস্ত ট্যাবলেট প্রেসক্রিপশন: চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থার চরম দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মাত্র ১৬ দিন বয়সের এক নবজাতক শিশুর চিকিৎসায় চরম অবহেলা ও ভুল ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। সদ্যজাত একটি শিশুর জন্য প্রাপ্তবয়স্কদের উপযোগী 'আস্ত ট্যাবলেট' সেবনের নির্দেশনা দেখে হতবাক হয়েছেন শিশুটির স্বজনসহ স্থানীয় সচেতন মহল।

হাসপাতালের জরুরি বিভাগের টিকিট সূত্রে জানা যায়, গত ১৭ মে রুইহান মণি নামে ১৬ দিনের এক অসুস্থ নবজাতককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের টিকিটে তিনটি ট্যাবলেট সেবনের নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে ৫০০ মিলিগ্রামের নাপা (Napa 500mg) ট্যাবলেট দিনে ৩ বার, ১ মিলিগ্রামের তোফেন (Tofen 1mg) ট্যাবলেট দিনে ১ বার এবং ২০ মিলিগ্রামের জোনেল মাক্স (Xorel MUPS 20mg) ট্যাবলেট দিনে ২ বার সেবনের নির্দেশনা।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ১৬ দিনের কোনো নবজাতক শিশু কোনোভাবেই শক্ত বা আস্ত ট্যাবলেট গিলে খেতে সক্ষম নয়। এ ধরনের শিশুদের ক্ষেত্রে সাধারণত ড্রপ বা সিরাপ জাতীয় তরল ওষুধ অত্যন্ত সতর্কতার সাথে মাত্রা (Dose) নির্ধারণ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট বা এ ধরনের কড়া ডোজের ওষুধ ১৬ দিনের শিশুর শরীরে প্রয়োগ করলে তা শিশুর জীবন বিপন্ন করতে পারে।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা অভিযোগ করে বলেন, "হাসপাতালে এসে ডাক্তারের ওপর ভরসা করেছিলাম, কিন্তু ১৬ দিনের একটা দুধের শিশুকে যদি ডাক্তার আস্ত ট্যাবলেট খাওয়ার নির্দেশ দেন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এটি ভুল চিকিৎসা নয়, চরম দায়িত্বহীনতা।"

এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের দাবি, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কোনো বিসিএস ক্যাডার বা প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধিত ডাক্তার কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। যদি তিনি নিবন্ধিত ডাক্তার হয়ে থাকেন, তবে এই ধরনের মারাত্মক গাফিলতির জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেন ভবিষ্যতে কোনো অবোধ শিশুর জীবন এমন ঝুঁকিতে না পড়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরগুনায় ১৬ দিনের নবজাতককে আস্ত ট্যাবলেট প্রেসক্রিপশন: চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থার চরম দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x