সার্চটুডে

গোবিপ্রবিতে ‘সংশপ্তক’ নিয়ে সাহিত্য পাঠচক্র

সংশপ্তক সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কথাসাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের কালজয়ী উপন্যাস সংশপ্তক নিয়ে "সংশপ্তক সাহিত্য আড্ডা'য় শহিদুল্লা কায়সার সংসপ্তক এবং অন্যান্য" পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় প্রক্টর কার্যালয়ের সামনে গোবিপ্রবি সাহিত্য সংসদের উদ্যোগে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে সংশপ্তক উপন্যাসের পটভূমি, চরিত্র, সমাজবাস্তবতা, লেখকের রাজনৈতিক দর্শন এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সূত্রধর হিসেবে ছিলেন সংশপ্তক সাহিত্য আড্ডার সম্পাদক ঐকান্তিক সোমাদ্দার।

আলোচনায় সংশপ্তক-এর ঐতিহাসিক পটভূমি হিসেবে ব্রিটিশ ভারতের শেষ দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৩ সালের দুর্ভিক্ষ এবং দেশভাগের পূর্বাপর সময়ে গ্রামীণ সমাজের পরিবর্তন ও সংকট উঠে আসে। উপন্যাসের বাকুলিয়া ও তালতলী গ্রামের মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসন ও সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের শোষণ ও জীবনসংগ্রামের চিত্র কীভাবে ফুটে উঠেছে, তা নিয়েও আলোচনা হয়।

পাঠচক্রে উপন্যাসের বিভিন্ন চরিত্রের মনস্তাত্ত্বিক ও সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়। বিশেষ করে মালু বা আব্দুল মালেকের রাজনৈতিক চেতনার বিকাশ, রমজান ও হুরমতির সংগ্রাম এবং ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন দিক আলোচনায় আসে।

এ ছাড়া শহীদুল্লা কায়সারের রাজনৈতিক চিন্তা, সামন্ততন্ত্রের সমালোচনা এবং সাধারণ মানুষের অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। তাঁর ছোট ভাই চলচ্চিত্রকার জহির রায়হানের সাহিত্যিক ও রাজনৈতিক চিন্তার সঙ্গেও বিষয়গুলোর যোগসূত্র তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সময় ও সমাজ বদলালেও সংশপ্তক-এ উঠে আসা শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষার মতো বিষয়গুলো এখনো প্রাসঙ্গিক। ফলে নতুন প্রজন্মের কাছে উপন্যাসটির পাঠ ও পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

পাঠচক্রের শেষপর্বে সংশপ্তক-এর সমকালীন বাংলাদেশে প্রাসঙ্গিকতা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে ‘সংশপ্তক’ নিয়ে সাহিত্য পাঠচক্র

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x