সার্চটুডে

দাম বেশি নিলে কঠোর ব্যবস্থা:ভোক্তা-অধিকারের অভিযান!জরিমানা ৭৩ হাজার টাকা

‎খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎

‎৭টি টিমের অভিযান

‎

‎রোববার (৩০ আগস্ট ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৭টি টিম এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে।

‎

‎অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

‎

‎খুলনায় ১৮ হাজার টাকা জরিমানা

‎

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা থানার বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাব্বি এন সি লেকার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎অন্যদিকে, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার দারুস সালাম মহল্লা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে শরিফ ফুড প্রোডাক্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎মাগুরায় ১০ হাজার টাকা জরিমানা

‎

‎মাগুরা সদর উপজেলার সাচানী রাউতারা এলাকায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে মেসার্স ড্রিম টাচ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎কুষ্টিয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

‎

‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অপরাধে ইব্রাহিম মিষ্টান্ন অ্যান্ড দধি ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎নড়াইলে জরিমানা ২ হাজার টাকা

‎

‎নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আল্লাহর দান ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎ঝিনাইদহে ১৫ হাজার টাকা জরিমানা

‎

‎ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালানো হয়। পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে কেক পার্লারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎চুয়াডাঙ্গায় ১৩ হাজার টাকা জরিমানা

‎

‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

‎

‎এ সময় যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে নাহিদ কসমেটিকস কর্ণারকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় রুবেল ফল ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ইসহাক বীজ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎মোট ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

‎

‎অভিযানে খুলনা, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

‎

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

‎

‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দাম বেশি নিলে কঠোর ব্যবস্থা:ভোক্তা-অধিকারের অভিযান!জরিমানা ৭৩ হাজার টাকা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x