দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি; মো. সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি; মো. সাদিক রিয়াজ, এমপি; মো. মনজুরুল ইসলাম, এমপি এবং এ. জেড. এম. রেজওয়ানুল হক, এমপি।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে ১৪ লাখ টাকা এবং নিহত ৬৫ জনের পরিবারকে ৩ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, দিনাজপুর ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতামত