সার্চটুডে

সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তিতে মালিক সমিতি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জেলা পরিষদ সুপার মার্কেটের সম্মুখভাগে দীর্ঘদিন ধরে থাকা অবৈধ টিনসেড দোকানঘর ও স্থাপনা অপসারণ করা হয়েছে। এতে মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতির সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ সুপার মার্কেট মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাশেম পেশকার এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলা পরিষদ সুপার মার্কেটের সম্মুখে অবৈধভাবে টিনসেড দোকানঘর ও বিভিন্ন স্থাপনা স্থাপন করায় মার্কেটের স্বাভাবিক পরিবেশ, চলাচল ও সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা।

এ পরিপ্রেক্ষিতে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সুপারিশক্রমে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় মার্কেটের সম্মুখভাগে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়।

মো. আবুল হাশেম পেশকার বলেন, অবৈধ স্থাপনাগুলো অপসারণের ফলে জেলা পরিষদ সুপার মার্কেটের সম্মুখভাগ এখন অনেকটা উন্মুক্ত হয়েছে। এতে মার্কেটের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং মার্কেটের পরিবেশ ও সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

তিনি এ কার্যক্রমে সহযোগিতা করায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি জেলা পরিষদ সুপার মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, মার্কেটের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ক্রেতা-সাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জেলা পরিষদ সুপার মার্কেটের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তিতে মালিক সমিতি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x