বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম এর দক্ষ ও সময়োপযোগী তৎপরতায় গাজীপুর থেকে পাথরঘাটায় আগমনকারী তাসফিয়া তাবাসসুম নামের এক তরুণীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে তাসফিয়া তাবাসসুম পাথরঘাটায় আগমন করলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরবর্তীতে তারা তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পাওয়ার পরপরই পাথরঘাটা থানা পুলিশ অত্যন্ত সংবেদনশীলতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে তাদের হেফাজতে নেয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তরুণীর অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাকে নিজ পরিবারের অভিভাবকদের নিকট সোপর্দ করা হয়। পুলিশের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন তরুণীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বরগুনা জেলা পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো জটিল ও সংবেদনশীল পরিস্থিতি মানবিক ও আইনানুগ উপায়ে নিরসনে জেলা পুলিশের এ ধরনের দায়িত্বশীল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত