ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ-২০২৬ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর, ২০২৬, বিকেলে স্থানীয় এক মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।
দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা হেলাল উদ্দিন, রনি মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ইউনিয়নের নতুন সদস্যদের মাঝে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোহার উপজেলা ও বিলাশপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মতামত