সার্চটুডে

ধুনটে ইছামতি নদীতে অভিযান: লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট

বগুড়ার ধুনটে ইছামতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার পার ধুনট গ্রাম সংলগ্ন ইছামতি নদীতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফউল্লাহ নিজামীর নির্দেশনায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় ইছামতি নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে নদীতে অবৈধভাবে পাতা অবস্থায় ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফউল্লাহ নিজামী। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, মৎস্য কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার আরিফউল্লাহ নিজামী জানান, ক্ষতিকর চায়না দুয়ারী জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধুনটে ইছামতি নদীতে অভিযান: লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x