সার্চটুডে

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীতে দায়িত্বের পরিবর্তন, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীতে দায়িত্বের পরিবর্তন, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীতে দায়িত্বের পরিবর্তন, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির সভাপতি দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করায় সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে সহ-সভাপতি রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় পৌরসভার পেতন আউলিয়ার মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের সাম্প্রতিক সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং সংগঠনের শৃঙ্খলা, ধারাবাহিকতা ও কার্যক্রমের গতি বজায় থাকে—এ লক্ষ্যে রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অথবা কার্যকরী কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রানু মজুমদার গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সভায় লোকসংগীত ও লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও প্রসার, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাস, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা জয়শ্রী দাস, সদস্য অর্পিতা ঘোষ, মো. রিয়াজ এবং শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। লোকসংগীত ও লোকঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম ও প্রতিভাবান শিল্পীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সভায় আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীতভিত্তিক আয়োজন, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের বিষয়ে সদস্যদের মতামত ও প্রস্তাব নেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীতে দায়িত্বের পরিবর্তন, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x