সার্চটুডে

নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

আমরা গড়বো, যুক্তিতে লড়বো—সত্যে, জ্ঞানে, তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো’—এই বার্তা নিয়ে নেত্রকোণা সরকারি কলেজে আনন্দমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিতর্ক উৎসব–২০২৬’-এর আন্তঃবিভাগীয় ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইংরেজি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে এ আয়োজিত হয়। এতে ফাইনাল বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল— “কঠোর আইন নয়, বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি।” বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তির সপক্ষে শাণিত যুক্তি, পাল্টা যুক্তি ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতার্কিকরা।​অনুষ্ঠানে নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশ এবং সত্য ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার অপরিহার্যতা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ছড়িয়ে দিতে কলেজের বিতর্ক ক্লাবের কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার আহ্বান জানান তিনি।​বিতর্ক শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় নেত্রকোণা সরকারি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে বিশেষ কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়।বিতর্ক উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যুক্তির আলোয় আলোকিত হবে এবং একটি সত্যসন্ধানী, প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গড়ে উঠবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের শিক্ষক ও আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x