সার্চটুডে

ভোক্তা-অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানে ২ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা ‎

‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর  নেতৃত্বে খুলনা মহানগরীর  খালিশপুর থানার আলমনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আবীর স্যানিটারি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় 

‎

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শান্তিধাম মোড় এলাকায়  অভিযান চালিয়ে থাইরয়েড কেয়ার এন্ড ডায়গনষ্টিক সেন্টার কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া, শাহপুর ও মিকসিমিল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ বেকারি কে পণ্য মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা, লিঠু টিটু মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারি কে পণ্য মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা

‎উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায়  অভিযান চালিয়ে আরিফ বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৫  হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎

‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার চৌগাছা ও বুড়িখালি বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স শাহিন স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার হুসতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইমরান ফুড প্রোডাক্ট কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদ  উপজেলার নহাটা বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স খান এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১  টি প্রতিষ্ঠান-কে ৫০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।  

‎

‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জনি এন্টারপ্রাইজ কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা এবং এ আর ট্রেডার্স কে সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০২ টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার কাথান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু সিদ্দিক স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ২  হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।

‎

‎অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎

‎

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভোক্তা-অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানে ২ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা ‎

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x