সার্চটুডে

বরগুনা সদর হাসপাতালে ইন্টার্ন নার্সের ভুলে নবজাতকের মৃত্যু: তদন্ত ও বিচার দাবি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) ভুল চিকিৎসা ও চরম অবহেলায় এক নবজাতকের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। একজন শিক্ষানবিস (ইন্টার্ন) নার্স দিয়ে শিশুটির শরীরে দ্রুত গতিতে স্যালাইন প্রয়োগ করার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্বজনদের দাবি। একের পর এক অনিয়ম ও ভুল চিকিৎসার ঘটনায় হাসপাতালটির সার্বিক স্বাস্থ্যসেবা নিয়ে স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

শিশুটির স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০০ মিলিগ্রাম স্যালাইন প্রতি মিনিটে ৫-৬ ফোঁটা হারে ধীরে ধীরে শিশুর শরীরে প্রয়োগ করার কথা ছিল। কিন্তু দায়িত্বরত ইন্টার্ন নার্স চরম অসাবধানতাবশত মাত্র ১০ মিনিটে প্রায় ৫০ মিলিগ্রাম স্যালাইন পুশ করেন। মাত্রাতিরিক্ত এবং দ্রুত গতিতে স্যালাইন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় শিশুটির পরিবার জড়িতদের শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

বরগুনা সদর হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসার ঘটনা এটিই প্রথম নয়। কিছুদিন আগেই ১৬ দিনের এক দুধের নবজাতককে আস্ত ট্যাবলেট সেবনের পরামর্শ দিয়ে চরম বিতর্ক সৃষ্টি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিয়ত এমন নানা অনিয়ম ও গাফিলতির খবর সামনে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।

স্থানীয় অধিবাসীদের ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, "বরগুনার স্বাস্থ্য খাতের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, 'সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়!' কোনো দুর্ঘটনা ঘটলে নামকাওয়াস্তে তদন্ত কমিটি গঠন করা হয় ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিটির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ফলে দায়ীদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় না।" এ পরিস্থিতিতে গঠিত তদন্ত কমিটিগুলোর নিরপেক্ষতা ও কার্যকরিতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও দক্ষ চিকিৎসকের চরম সংকট রয়েছে। অবিলম্বে চিকিৎসকদের শূন্যপদ পূরণ, দক্ষ ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা এবং হাসপাতালটির সার্বিক চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছে বরগুনাবাসী। সেই সঙ্গে ইতিপূর্বে ঘটে যাওয়া সকল অনিয়ম ও সাম্প্রতিক শিশু মৃত্যুর সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার জোরালো দাবি উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরগুনা সদর হাসপাতালে ইন্টার্ন নার্সের ভুলে নবজাতকের মৃত্যু: তদন্ত ও বিচার দাবি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x