সার্চটুডে

চরআলগীতে সাধারণ মানুষের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু সায়েমের মতবিনিময়

মতবিনিময় সভার একাংশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন স্থানীয় নির্বাচনে ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু সায়েম। মতবিনিময়কালে তিনি সংসদীয় আসন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে চরআলগী ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে এলাকাবাসীর মতামত ও প্রত্যাশার কথা শোনেন। এসময় আবু সায়েম বলেন, চরআলগী ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে ২নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চরআলগীতে সাধারণ মানুষের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু সায়েমের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন স্থানীয় নির্বাচনে ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু সায়েম। মতবিনিময়কালে তিনি সংসদীয় আসন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে চরআলগী ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে এলাকাবাসীর মতামত ও প্রত্যাশার কথা শোনেন। এসময় আবু সায়েম বলেন, চরআলগী ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে ২নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x