সার্চটুডে

মশামুক্ত দোহার গড়তে সরকারি-বেসরকারি উদ্যোগ

নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান দোহার উপজেলা নির্বাহী অফিসারের

কর্মসূচিতে দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম ওদোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সহ অন্যান্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে দোহার উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ দিকনির্দেশনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬, শনিবার, সকালে, উপজেলা চত্বরে কর্মসূচিতে বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইদুল ইসলাম নিজ নিজ বাড়ি-আঙিনা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি), দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসন, দোহার পৌরসভা ও দোহার থানা পুলিশের পাশাপাশি গার্ল গাইড, রোভার স্কাউট এবং ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হাত তুলে দোহার উপজেলাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার শপথ গ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান দোহার উপজেলা নির্বাহী অফিসারের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x