সার্চটুডে

প্রধান শিক্ষকের উদাসীনতায়, ছাত্রীদের গণ-অনশন

মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ছবিঃ সার্চটুডে

মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকরামুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে পুলিশ আটক করে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ইকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে স্কুলের একাধিক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তার অনৈতিক দাবিতে রাজি না হলে শিক্ষার্থীদের স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। লোকলজ্জা ও হুমকির মুখে পড়ে অনেক শিক্ষার্থীই বাধ্য হয়ে তার অন্যায় দাবি সহ্য করত। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হয়। তবে প্রধান শিক্ষক এতে কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ উঠে এসেছে।

দীর্ঘদিন কোনো সমাধান না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। সোমবার সকালে শিক্ষক ইকরামুল ইসলাম বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা ওই শিক্ষককে কক্ষে অবরুদ্ধ করে সব ধরনের ক্লাস বর্জন করে অনশন শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন সহ মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। 

পরে মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমানের উপস্থিতিতে তার ছোট ছেলে এনজেল পারভেজ রিফাত বাদী হয়ে শিক্ষক ইকরামুল এর বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন জানান, শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা ও অনশনের খবর পেয়ে তারা দ্রুত বিদ্যালয়ে যান। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য শুনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষযে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

বিষয় : আটক পুলিশ শিক্ষক ইউএনও যৌন হয়রানি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x