সার্চটুডে

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নতুন কমিটি

শাহজালাল
শাহজালাল
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নতুন কমিটি
সভাপতি শাহজামাল শাওন, সাধারণ সাধারন সম্পাদক বিপ্লব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উপজেলা শাখার ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও যুগ্ম সচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. শাহজামাল শাওনকে সভাপতি এবং মো. বদরুজ্জামান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হয়েছেন মো. ইয়াকুব আলী সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো. মমিনুল ইসলাম প্রামাণিক, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলিনুর ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. খুরশিদুল হক এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. হাসানুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. শাহজালাল ও মো. সাইফুর রহমান।

সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয়

নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি, হুমকি কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার শিকার হলে তাঁর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায়ও সংগঠনটি কাজ করবে।

তাঁরা আরও বলেন, ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।

নতুন কমিটির নেতারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নতুন কমিটি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x