সার্চটুডে

বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দীপানন্দ ভিক্ষু

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দীপানন্দ ভিক্ষু
বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দীপানন্দ ভিক্ষু

আন্তর্জাতিক বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি ও শান্তিদূত ভদন্ত দীপানন্দ ভিক্ষু (সিন্টো বড়ুয়া)।

আন্তর্জাতিক শান্তি সংস্থা ‘হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রিস্টোরেশন অব লাইট’ (HWPL)-এর আয়োজনে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘১২তম অ্যানিভার্সারি অব দ্য সেপ্টেম্বর ১৮থ HWPL ওয়ার্ল্ড পিস সামিট’। এতে বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে অংশ নেবেন তিনি।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ‘ডিক্লারেশন অব পিস অ্যান্ড সিজেশন অব ওয়ার’ (DPCW) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

ভদন্ত দীপানন্দ ভিক্ষু সম্মেলনে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরবেন।

উল্লেখ্য, HWPL জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত একটি আন্তর্জাতিক শান্তি সংস্থা। HWPL চেয়ারম্যান লি মান-হি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভদন্ত দীপানন্দ ভিক্ষুর সফরে সার্বিক সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দীপানন্দ ভিক্ষু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x